সামসং গ্যালাক্সি মোবাইলে কিভাবে বাংলা পড়বো।অপেরা ১.২ ডাউনলোড করেছি কিন্তু কাজ হচ্ছেনা।ই-৬৩ মোবাইলে যেভাবে কনফিগারেশান সেটিং করেছি এই মোবাইলে তা হচ্ছেনা।যদি কোন ভাই জানেন তাহলে দয়া করে সহযোগিতা করুন।
সারা দেশের খবর আমি জানিনা।তবে কুমিল্লা দক্ষিন এবং কুমিল্লা মহানগরী থেকে আজ দুপুর পর্যন্ত ছাত্র শিবিরের চার হাজার নেতা কর্মী বিনা বাধায় ঢাকায় পৌঁছেছেন আলহামদুল্লিাহ।বাকী আরো তিন হাজার ভাই সন্ধ্যার পরে রওয়ানা হবেন ইনশাআল্লাহ।কিভাবে তারা ঢাকায় প্রবেশ করছেন দায়ীত্বশীল সুত্র তা জানাতে অপরাগতা প্রকাশ করেছেন।সবাইকে বলছি আতংকিত হবার কিছু নেই সবাই নিজ দায়িত্বে একবার শুধু ঢাকা প্রবেশ করুন।গতকাল রাত্রে চট্রগ্রাম থেকে পাঁচ হাজার বিএনপি জামায়াত নেতা কর্মী ঢাকা এসে পৌঁছেছেন।ঢাকায় যাদের থাকার জায়গা নেই তারা রেল ষ্টেশান বা বাস ষ্ট্যান্ডে অবস্থান করুন।
ভাবছেন রাজনৈতিক এই পরিস্থিতিতে আমার এই কথার কি মানে থাকতে পারে, তাই না ? ডিম পাড়ে হাসে খায় বাঘডাসে. এই শ্লোকটির মুল প্রতিপাদ্য বিষয় হল একজনের অর্জন আরেকজন নিয়ে নেয়। কিন্তু এই দেশে মনে হয় এটির'ও পাল্টানোর সময় চলে এসেছে।
ঢাকা চল কর্মসূচি দিয়েছে খালেদা জিয়া কিন্তু আজ সকালে রাস্তায় বেড়িয়ে দেখি হাসিনা এই কর্মসূচি বাস্তবায়নে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে। কারন কর্মসূচি ১২ তারিখে হলেও হাসিনা সরকার হয়ত মানুষকে প্রাকটিস করানোর জন্য আজ থেকেই (১১ তারিখ) হাটানোর কর্মসূচি চালু...
আজ এবং আগামীকাল দুদিনব্যাপি নরসিংদীর গাবতলী ঈদগাহ মাঠে স্থানীয় আল হেরা পাঠাগারের উদ্যেগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়।এশা পর্যন্ত ভালই চলছিল।এশার পর স্থানীয় মেম্বার জনাব ওয়ালীউল্লাহ সাহেবের কাছে নরসিংদীর ডিসি সাহেব ফোন করেন।এই বলে নির্দেশ দেন এখুনি ওয়াজ মাহফিল বন্ধ করতে হবে।যদি কোন লোক সমাগম থাকে তাহলে পুলিশ পাঠিয়ে ব্যবস্থা নিবেন।কোন কারন দেখাতে তিনি বাধ্য নন।আজকে ঢাকায় আশা ভোঁশলের কনসার্ট চলছে সরকারী সহযোগিতায় আর নিতান্ত একটা ধর্মীয় মাহফিলে প্রশাসন বাধা দিচ্ছে।আমার চোখের সামনে এমন একটি ঘটনা ঘটায় খুব মর্মাহত হলাম।আল্লাহর কোন গজব অপেক্ষা করছে আওয়ামী লীগের জন্য সেটাই ভাবছি।
ছয়মাসের ছুটিতে দেশে আসা।মনে হয় ছুটি কাটাইতে আসি নাই যুদ্ধ করিতে আসিয়াছি।জীবন মানে যুদ্ধ সেই মুলমন্ত্রে ঝাঁপাইয়া পড়িলাম।একটা জিনিস ঠিকই আবিস্কার করিলাম পকেটে টাকা থাকলে কোন সমস্যা নাই আর যদি টাকা না থাকে তাহলে পাড়ার পিচ্চি পোলাও ল্যং মরিতে দ্বিধা করেনা।ঘরে থাকলে বউয়ের ইমোশনাল অত্যাচারে ভুঁড়িখানা কিন্চিত বাড়িয়া যায়।বউয়ের এমন ভাব আমি যেন সারা বছর না খাইয়া ছিলাম।নানা রকম খাবার আইটেম বানাইতে আমার বউয়ের জুড়ি মেলা ভার।তবে ইহার সাথে তাহার কিছুটা স্বার্থ আছে সেটা আমি ঠিক ঠিক বুঝিতে পারি।যখন মার্কেটে যাই তখন তাহার আব্দার দেখিয়া হাড়ে হাড়ে টের পাই কিন্তু কিছুই করার নাই বউয়ের মধুর আদরে আমি মানিব্যাগ খালি করিতে...
গত ডিসেম্বারের ১০ তারিখে আমি বাংলাদেশে আসি ছয় মাসের ছুটিতে।আমার কপিল ঠিক আছে,ছুটি ও খুব দ্রুত সময়ের মধ্যে লেগে যায়।আমি যখন রিয়াদ এয়ারপোর্ট ইমিগ্রেশনে আসি তারা আমাকে একটা ফরম দেয়।সেটা পাশে বসা পুলিশ পুরন করে।কি লিখেছে বলতে পারবোনা তবে পাসপোর্টের ডেট লিখেছে এটা বুঝতে পেরেছি।তারপর আমাকে বলল এটা নিয়ে নিচতলায় জাওয়াজাত অফিসে যাও।গিয়ে সেটা জমা দিলাম।তারা বলল উপরে যাও,আবার ইমিগ্রেশনে গেলাম বলল আধাঘন্টা পরে আসো।আমি ভাবলাম ফাইনাল এক্সিট দেয় কিনা।যাক আধাঘন্টা পরে গেলাম আমাকে এক্সিট সিল দিল।আমি অন্যের রিএন্টি পেপার দেখলাম সবাইকে যেমন সিল দিয়েছে আমাকে ও সেভাবে দিয়েছে।এখন কথা হলো আমি যখন ফেরত আসবো আমাকে কি ঢুকতে দেবেনা?আবার ভাবছি...
৮০ জন ব্লগার ২১০০ ভিজিটর।আছেন কোন ভাই জবাব দিবেন।ব্লগার ৮০ জন ঠিক আছে কিন্তু ভিজিটর একটু বেশি মনে হচ্ছে।সকালে দেখলাম ১০০০ ভিজিটর আধা ঘন্টা পরে দেখি ৪৩১ ভিজিটর।
গত কয়েকদিন আগে জেরিনের একটি ফান পোষ্ট ছিল আমাদের প্রিয় ব্লগার হাসান ভাইকে নিয়ে।আপাত: দৃষ্টিতে বিষয়টা ফান মনে হলেও অদুর ভবিষ্যতে এটা বাস্তবতায় রুপ নেবেনা এমনটা বলা কঠিন।ধীরে ধীরে বাংলা ব্লগগুলো সামাজিক কিংবা রাজনৈতিক আন্দোলনের প্লাটফরম হিসেবে তৈরী হচ্ছে এটা দিবালোকের ন্যয় সত্য।আগামী বছরগুলোতে এর তীব্রতা আরো বেড়ে যাবে।প্রতিদিনই বাড়ছে ব্লগারের সংখ্যা।এর মধ্যে নতুন প্রতিভার সন্ধান ও মিলছে।ব্লগে যারা লেখেন তারা অর্থের বিনিময়ে লেখালেখি করেননা।সবাই নিজের দ্বায়িত্ববোধ থেকে স্বপ্রণোদিত হয়ে লেখালেখি করে থাকেন।তা কখনও সমাজের কিছু লোকের পক্ষে আবার কিছু লোকের বিপক্ষে ও যেতে পারে।ব্লগাররা প্রতিদিন অনেক ধরনের পোষ্ট দেন।তার মধ্যে সামাজিক অসংগতি,ধর্মীয় মুল্যবোধ,মানবিক বিপর্যয় এবং শিক্ষামুলক পোষ্ট গুলো অন্যতম।
...
এবারের ঈদে বাংলা চ্যানেল গুলোতে যে কয়টা নাটক দেখলাম প্রায়গুলোর মাঝে আমি এক অদ্ভুত মিল খুঁজে পেলাম।আর তা হলো পরকিয়া এবং অশ্লীল কথাবার্তা।আমি একেবারে নাটকের নাম সহ উল্লেখ করতে চাইনা।কারন যারা এত এত এ্যাডের ভেতরে যারা কষ্ট করে নাটকগুলো দেখেছেন তারা আমার সাথে একমত হবেন আশা করি।আলোচনা শুরু করলে অনেকদুর যাওয়া যাবে কিন্তু আমি বিস্তারিত আলোচনায় যেতে চাইনা।আলোচনা করবেন ব্লগে যেসব গুনী ব্লগার আছেন তারা।আগামী প্রজন্ম স্যাটেলাইট চ্যানেল দেখে কি শিখছে তার ছোট্র একটা উদাহরণ দিই।
আমার তিন বছরের ছোট্র ছেলেটা খুব দুষ্ট প্রকৃতির।যা দেখে তা অনুকরন করতে পারে খুব...
আজকে জাফর ইকবালের মেয়ের বিষয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। সামু,বর্নমালা সহ আরো অনেক ব্লগে প্রকাশিত হয়েছে।ছবি কি আমার বানানো ছিল?আমার পোষ্ট মুছে আমাকে নোটিশ দেয়া হলো।যখন শিবিরনামা নিয়ে মিথ্যা পোষ্ট ছাপা হয় তখন তো দেখি মুছেননা।স্বাধীন মত প্রকাশ করতে না দিলে গুডবাই জানানো ছাড়া আর কোন উপায় দেখছিনা।
দেশে আসবো খুব শিঘ্রই ভাবলাম ল্যাপটপ দেশে এসে কিনব।একজনকে বললাম দোয়েল ল্যাপটপের কথা সে বলল সরকারী চাকুরিজীবি ছাড়া কেউ পাচ্ছেনা।ভাই আসল ঘটনাটা কেউ জানাবেন কি?
২৮ শে অক্টোবরের শহীদদের পরিবারের পুনর্বাসন এর জন্য কি ব্যবস্থা নেয়া হয়েছে।কি কি সহযোগীতা তারা পেয়েছেন।তাদের বর্তমান অবস্থা কি, যদি কোন ভাইয়ের জানা থাকে তাহলে ব্লগে প্রকাশ করুন।