বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৫৫
প্রিয় লেখা
ভিশন-২০৫০ এর ব্লগ
আল্লাহর স্মরণের মাধ্যমেই অন্তরে আসল প্রশান্তি লাভ করা যায়। সূরা আর্‌-রা'দ: ২৮

বাপের নামও ভুলতে বসেছে মানুষ! পুরুষের চিন্তা জীবনের, আর নারীর উদ্বেগ সম্ভ্রম ও জীবনের!

৩০ মে ২০১২, দুপুর ০২:০৭
সম্প্রতি ঘটে যাওয়া অবাক করা কিছু ঘটনায় সারা দেশের মানুষের সেন্টিমেন্টের কেন্দ্রবিন্দু ও বিষয়বস্তুতে এক ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
কিছুদিন আগেও উচ্চ দ্রব্যমূল্যের কষাঘাতকে কোনোভাবে সহ্য করে করে নিজেদের পুঁজি-সঞ্চয়, জমা-জমি, গয়না-গাটি ইত্যাদির মায়া ত্যাগ করে দেশের দুঃখী মানুষেরা দু’বেলা খাওয়ার চেষ্টা চালিয়ে আসছিল। বিশেষ করে মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত, সরকারী-বেসরকারি চাকুরে, পেশাজীবীদের তো কেউ-ই ভালো নেই। আর কোটি কোটি দরিদ্র শ্রমিক-কৃষক-মজুরদের তো কোনো অবস্থাই নেই।
তার সাথে ছিল বিদ্যুৎ-গ্যাস-পানির সমস্যা, ছিল শেয়ার-ডেসটিনি-ইউনিপের মতো কেলেঙ্কারি-আত্মসাতের বিরুদ্ধে লক্ষ লক্ষ ভুক্তভোগীদের কিছু দহনজ্বালা,...

বাচ্চাদের মানসিক অস্বস্তি দূর করতে করণীয় - ২

২৯ মে ২০১২, দুপুর ০২:১৯
প্রথম পর্ব: বাচ্চাদের মানসিক অস্বস্তি দূর করতে করণীয় - ১
৫। বন্ধুদের আচরণ: স্কুল-গোয়িং টিন-এজাররা ওদের নিজেদের ব্যাপারে বন্ধু-বান্ধবদের কোনো কথা, মন্তব্য, আচরণ ও অভিব্যক্তিকে খুবই গুরুত্ব দিয়ে থাকে। বন্ধুদের কোনো সংবেদনশীল কথা বা তির্যক ব্যবহার ওদের মন-মানস ও জীবন-যাত্রার ওপর কার্যকর প্রভাব ফেলে। এতে ওদের খাওয়া-দাওয়া, শরীর-স্বাস্থ্য, পড়া-শোনা, খেলা-ধুলা সবকিছুই আক্রান্ত হয়।

বাবু আজ হাজির হয়েছেন ডান্ডা, মন্ডা আর ঠান্ডা নিয়ে!

২৮ মে ২০১২, বিকেল ০৪:৩৩
শিরোনামটি কিছুটা কর্কশ ও শ্রুতিকটু। নীতিমালা লঙ্ঘন হয়েছে কিনা জানিনা! তবে লিঙ্কে ক্লিক করে দেখুন অসংখ্য অ-সোনা-মন্তব্যকারীদের আরো কতো কতো কটূক্তি! অনেকে নির্লজ্জ বলেছে, বলেছে বাচাল!!

যাকগে! তিনি আজ বলেছেন: ‘অনির্বাচিত সরকারের অধীনে নির্বাচন সংবিধান...

বাচ্চাদের মানসিক অস্বস্তি দূর করতে করণীয় - ১

২৭ মে ২০১২, রাত ১০:৪৬
আজকালকার বাচ্চাদের মুখে প্রায়ই একটি কথা শোনা যায়: ‘উহ! বোরিং!! কিছুই ভাল্লাগছেনা!!!’
‘কেন? শরীর খারাপ লাগছে?’ - আম্মু বা আব্বুর প্রশ্ন।
: ‘না।’
: ‘কিছু খেতে ইচ্ছে করছে?’
: ‘না।’
: ‘কোথাও যাবে?’
: ‘না, কোথাও যাবো না।’
...

একটি হারানো বিজ্ঞপ্তি

২৬ মে ২০১২, রাত ১০:২৫


লাল-সবুজ-নীল-বেগুনী-কমলা-ছাই-ফিরোজা-দুধেআলতা-কলাপাতা-ডিমেরকুসুম-বিস্কুট...

বিশ্বের সেরা ১০ টি এয়ারক্র্যাফট ক্যারিয়ার

২৬ মে ২০১২, সকাল ০৯:৫১
যুদ্ধবিমানবাহী জাহাজ যে কোনো সশস্ত্রবাহিনীর জন্য একটি অত্যন্ত শক্তিশালী যুদ্ধোপকরণ। বিশ্বের সচ্ছল, সম্প্রসারণবাদী এবং উচ্চাভিলাষী দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয়ে এগুলোকে নিজেদের সংগ্রহে রেখেছে। ব্যবহারও করেছে বিভিন্ন যুদ্ধে। দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র ইন্ডিয়ার একটি মাত্র অতি পুরনো এয়ারক্র্যাফট ক্যারিয়ার রয়েছে। বাংলাদেশের আগামী ২০/৩০ বছরেও এর একটির মালিক হবার সম্ভাবনা আছে কিনা সন্দেহ।
চলুন, আজ একনজরে দেখে নেই বিশ্বের সেরা ১০ টি এয়ারক্র্যাফট ক্যারিয়ার:
১. নিমিট্‌জ ক্লাস, ইউএসএ:

জাফর ইকবালদের এতো বিএনপি-দরদী হবার মাহাত্ম বিএনপিকেই বুঝে নিতে হবে!

২৬ মে ২০১২, রাত ১২:০০
সামনে নির্বাচন। সরকারী দলের আবার আসতেই হবে ক্ষমতায়। এদিকে নিজগুণে দিনে দিনে যে জনপ্রিয়তা হারিয়ে চলেছেন - তা ঠিকই মালুম করতে পারছেন তারা। তাই তত্ত্বাবধায়ক বাতিল, বেশ কিছু ফেয়ার ইলেকশনের(!) নজির ইত্যাদি ভেল্কি দেখানোর পরও বিদেশিদের সন্তুষ্ট করতে পারেননি। এখন বিরোধীদলের নেতাদের জেলে রেখে বিচার এবং সুবিধাজনক রায় দিয়ে নির্বাচন থেকে তাদের দূরে রাখার চেষ্টা চলছে। কিন্তু এভাবে কিছুতেই গ্রহণযোগ্য উপায়ে পুনরায় ক্ষমতা পাবার কোনো হিসেবই মিলছে না তাদের।

হিসেব শুধু একভাবেই মিলছে। সেজন্যই অনেক আশা নিয়ে যুদ্ধাপরাধীদের বিচারের...

কি আছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানবাধিকার রিপোর্টের বাংলাদেশ চ্যাপ্টারে

২৫ মে ২০১২, সকাল ০৭:৪০
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির তীব্র সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।

# সাইট থেকে সরাসরি দেখুন এখানে।
বলা হয়েছে: নিখোঁজ, নিরাপত্তা হেফাজতে মৃত্যু, খেয়ালখুশি মতো গ্রেপ্তার ও...

গর্ববোধ ও অহংকার: কিছু প্রশ্ন

২৪ মে ২০১২, রাত ১০:১২

গর্ববোধ মানুষের একটি অবিচ্ছেদ্য অনুভূতি - যা কমবেশি সবারই রয়েছে। মানুষের সহজাত অনেকগুলো অনুভূতির ক্রমধারার মাঝখানে এর অবস্থান। প্রয়োজনীয় এবং ভালো থেকে শুরু করে ক্ষতিকারক ও বর্জনীয় অনুভূতিগুলোর ক্রমধারা এভাবে বলা যায়, যেমন: আত্মপরিচয়, আত্মসম্মান, আত্মবিশ্বাস, দায়িত্ববোধ, অহমিকা, একগুঁয়েমি, একরোখা ভাব, গর্ব, অহংকার, স্বেচ্ছাচারিতা, হঠকারিতা ইত্যাদি। এ...

হায় রে নির্লজ্জতা! হায় রে নির্মমতা! যাত্রাবাড়ির ডাস্টবিনে ৪ নবজাতকের লাশ!

২৩ মে ২০১২, দুপুর ০২:০৪

মানুষ নাকি সৃষ্টির শ্রেষ্ঠ! তাহলে এগুলো কি? কি হচ্ছে আজ আমাদের সমাজে?
- ধর্মের কথা, পবিত্র জীবনের কথা বললেই তাদেরকে বলা হয় মৌলবাদী, উগ্র এমনকি জঙ্গিও।
...

‘ট্রাইব্যুনালে বায়স্কোপ দেখিয়ে সাঈদীর বিচারে চলছে প্রকাশ্য প্রতারণা’

২৩ মে ২০১২, সকাল ০৬:২৪

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের পক্ষ থেকে মাওলানা সাঈদীর বিরুদ্ধে তালিকাভুক্ত ৪৬ সাক্ষীর একটি তালিকা দিয়ে আদালতে দরখাস্ত করে বলা হয় এদের হাজির করা আদৌ সম্ভব নয়। কেন হাজির করা সম্ভব নয় সে বিষয়ে বিভিন্ন কারণ দেখিয়ে আবেদনে বলা হয়, তারা তদন্ত কর্মকর্তার কাছে যে জবানবন্দী দিয়েছেন তা সাক্ষ্য হিসেবে...

বাংলাদেশের কয়েকটি কারাগার (ছবি ব্লগ)

২২ মে ২০১২, রাত ১১:৪২
দেশের যা অবস্থা! কখন কার যে কোথায় যেতে হয় বলা কঠিন। এখনকার প্রেক্ষাপটে তার মধ্যে অন্যতম একটি হলো কারাগার। (আল্লাহ ফরবিড!) দিন যত ঘনিয়ে আসছে, কারাগারগুলোতে চাপও তত বেড়ে চলেছে। বর্তমানে কারাবন্দিদের কোয়ালিটি ও কোয়ান্টিটির কারণে ইদানীং ওগুলোর প্রতি মানুষের মনোযোগও বেড়েছে।
চলুন দেখে নেয়া যাক তার বেশ কয়েকটি:

মা: মায়া, মধু, মন, মিষ্টি, মাটি, মানুষ

২১ মে ২০১২, দুপুর ০১:১৮

আমি মা’র পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট। মা আমার - থাকেন প্রায় সবসময় আমার সাথেই - তবে তিনি এখন আর দৃশ্যমান নন! হারিয়েছি, হারিয়ে ফেলেছি আমি আমার মাকে, ইন্টার্নির সময় হারিয়েছি তাঁকে। তাঁকে নিয়ে লোকদের সাথে, বন্ধুদের সাথে অনেক কথা বলি। কিন্তু লেখা হয়নি কোনোদিন, সাহসও করিনি।...

এবার লাজুক বউয়ের মতো ভাসুরদেরকে দেখিয়ে দিতে বলেছে ট্রাইব্যুনাল

২০ মে ২০১২, সন্ধ্যা ০৬:৩৩
‘আমরা বলছি সরকারী দলে কোনো যুদ্ধাপরাধী নেই, আর আপনারা বলছেন আছে। তাহলে দেখিয়ে দিচ্ছেন না কেন? সরকারী দলে কেউ থাকলে তা দেখিয়ে দিন।’

বক্তব্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের।
...

পরিবেশ-সংরক্ষণ উদ্যোগ: আবর্জনা দিয়ে তৈরি ‘সেভ দ্য বীচ’ হোটেল (ছবি ব্লগ)

২০ মে ২০১২, দুপুর ০২:০৮

পরিবেশ সংরক্ষণের উদ্যোগ হিসেবে ইতালীর রোমে সী বীচের আবর্জনা দিয়ে নির্মিত অভিনব এক হোটেল - ‘সেভ দ্য বীচ’-এর কিছু ছবি।
সাম্প্রতিক পোস্ট
ভিশন-২০৫০
ভাল আর মন্দ কখনো সমান হতে পারে না। মন্দকে প্রতিহত করো ভাল দিয়ে; ফলে দেখবে তোমার সাথে যার শত্রুতা রয়েছে, সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো! তবে এ গুণের অধিকারী শুধু তাদেরই করা হয় - যারা ধৈর্যশীল, এ গুণের অধিকারী শুধু তাদেরই করা হয় - যারা অত্যন্ত ভাগ্যবান। সূরা হা-মীম আস-সাজদা: ৩৪-৩৫
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ১৫৫টি
মন্তব্য করেছেন: ৪৪৩৭
মন্তব্য পেয়েছেন: ২১৩৪টি
প্লাস পেয়েছেন: ১৪৮৭টি
ব্লগ লিখছেন ৮ মাস ৮ দিন
ব্লগটি মোট ৫৪৫১৫বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য