প্রথমেই এসবি ব্লগের সকল ব্লগারের নিকট বিনীত ভাবে বলছি আমাকে ভুল বুঝবেন না।
বিশেষ ভাবে ক্ষমা চাচ্ছি স্বপ্নকুটির ভাই এর কাছে তার নামটি ব্যবহারের জন্য। আশাকরি উনার মত উদার একজন মানুষ বিষয়টাকে নিতান্তই ফান হিসেবে নেবেন। উনার নামটি দেয়ার আর একটি কারণ হল সর্বশেষ স্ক্রিনশটিয় ক্যাচালে উনাকেও জড়ানো হয়েছে।
এসবি ব্লগ একটি দ্রুত বিকাশ মান ব্লগ। এখানে প্রতিনিয়ত মেধাবী মুখের আগমন ঘটছে। নতুন মুখকে স্বাগত জানানোর জন্য এখানের সিনিয়র ব্লগারেরা উন্মুখ হয়ে থাকেন। যার বহিঃপ্রকাশ 'আমি নতুন' নামে...
বালিশে মুখ গুজে নিঃশব্দে কেঁদে চলছে তানজিনা। চুলগুলি এলোমেলো। তার মনে টাইফুনের আলোড়ন। এমন কেন হল। সৃষ্টিকর্তা দুঃখ দেয়ার জন্য কেন তাকেই শুধু খুঁজে পান। আজ এই দিনে তার ই তো উচ্ছল আনন্দে ভেসে বেড়ানোর কথা ছিল । নিজেই ভেবে অবাক হয় মনের অর্গল কি করে এত সহজে সে খুলে দিতে পারল।চেনা নেই জানা নেই একজন মানুষকে নিয়ে কি করে স্বপ্নের জাল বুনতে পারল। যখন সেই মানুষটি তার মনের, তার চেতনার সবটুকু অধিকার করে বসে আছে তখনি কিনা সে জানতে পারল সেই মানুষটা আসলে……। কান্নার দমকে ভাবনা গুলিসব এলোমেলো হয়ে এল। ফোটা ফোটা অশ্রু পলিমারের বালিশে নিমিষে হারিয়ে যাচ্ছে। যেন...