বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৫৮
প্রিয় লেখা
যাররিনের বাবা এর ব্লগ
কোন ভাবেই লেখক নই, অক্ষরের শিল্পী নই- বরং অক্ষরের শ্রমিক বলা যেতে পারে বড়জোর... মানুষের, জীবনের আর সমাজের অনেক কিছু আমাকে আহত করে, ক্ষুব্ধ করে- বলার আর কোন জায়গা নেই বলেই এখানে জায়গা খুঁজি...

জুটি মেলানোর সাতকাহন...

০৮ এপ্রিল ২০১২, রাত ১২:১১
পাত্র পাত্রী দেখা নিয়ে বেশ কিছু পোস্ট চোখে পড়েছে। কৌতুহল নিয়ে পড়েছি, মাঝে সাঝে নস্টালজিয়াতেও আক্রান্ত হয়েছি। আশা আশংকার দোলাচলের সে দারুন দিনগুলোর অনুভূতি দোলা দিয়ে গেছে।

ব্লগের স্বাভাবিক অডিয়েন্স বিচারে, অনুমান করি, সে বিষয়ে অভিজ্ঞদের সংখ্যা অনভিজ্ঞদের তুলনায় নিতান্তই হাতে গোণা হওয়ার কথা।

একজন মানুষের জীবনে জুটি নির্বাচন, একটা খুব ভীষন গুরুতর বিষয়। একটি হাদীসের রেফারেন্সে বিয়েকে...

বিচারপতি তোমার বিচার করবে যারা, আজ জেগেছে সেই জনতা...

২৬ মার্চ ২০১২, দুপুর ১২:১৯
"অদ্ভূত উটের পিঠে চলেছে স্বদেশ"...
কোন কালে কবে এ কবিতার লাইনটি শুনেছিলাম সঠিক মনে নেই, কার লেখা সে বিষয়েও খুব একটা ধারণা নেই। তবে অনুমান করি কবি যে'ই হোন, খুব পুরোনো কেউ হবেন না। শামসুর রাহমান, আল মাহমুদ কিংবা সমসাময়িক প্রজন্মের কেউ, যারা দেশ পরিচালনার সমসাময়িক সাম্প্রতিকতাকে দেখেছেন। মূল্যবোধ এবং যাবতীয় নৈতিক মানদন্ড আজকাল ভাঙ্গাটাই নিয়মে পরিণত হয়েছে, এর ব্যতিক্রম একেবারেই চোখে পড়ে না!

বিচার বিভাগ স্বাধীন হওয়ার পর...

আমাদের হারিয়ে যাওয়া একটি হাঁড়!

২৭ ডিসেম্বর ২০১১, সকাল ১১:৪৮
মেরুদন্ডহীন একটি আজব দেশের আজব লোকালয়ে আমাদের বসবাস।

আশ্চর্য এ জনপদে আমরা জনসাধারণ হাঁটি, ফিরি, খাই দাই, ঘুমাই আর ধান্দা করি। সুন্দর আর আপাতঃ সুস্হ্য একদল জনগোষ্ঠীর একটি ভাইটাল হাঁড় হারিয়ে যাওয়া সত্বেও কি করে সকল শরীরবৃত্তিয় কাজগুলো ঠিক ঠিক সম্পাদন করে যাচ্ছি, তা গবেষকদের গবেষণার বিষয় হতে পারে... মাঝে সাঝে মনে হয়, তবে কি আমার বোধেই ভুল? আবার ভাবনা চিন্তাগুলো নেড়ে চেড়ে দেখি, নাহ্ কোনভাবেই মেরুদন্ডের হাঁড়ের উপস্হিতি নিশ্চিত করা যায় না।
...

বিজয়োৎসবঃ আল্লাহ যেভাবে শিখিয়েছেন!

১৬ ডিসেম্বর ২০১১, রাত ১২:৪৬
বিজয় দিবস পালনের একটি নতুন অনুসঙ্গ আপাততঃ অনিচ্ছা সত্বেও রাত জাগিয়ে রাখছে।
ঠিক মনে পড়ছেনা, অতীতের বিজয় দিবসগুলোতে কখনো এ পরিমাণ বাজি এবং পটকা ফুটতে শুনেছি কিনা। কাল সকালে কুচকাওয়াজ দেখতে যাওয়ার একটা পরিকল্পনা ছিল, আমার বাচ্চাদের নিয়ে, আপাততঃ তাদেরকে ঠিক সময়ে ঘুম পাড়ানোর তাকিদ মাথায় থাকায়, কিছুটা বিরক্তই বলা চলে।

হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের একটি অসাধারণ গল্প পড়েছিলাম কিছুটা অপরিণত বয়সে। ছোট্ট, দরিদ্র এক ম্যাচবিক্রেতা বালিকা, বরফাচ্ছাদিত শহরের...

পশুত্বের আস্ফালনঃ আংগুলে গোণা ক'টা দিন!

২০ সেপ্টেম্বর ২০১১, রাত ১১:৩৩
গতদিনের ঘটনার পরিপ্রেক্ষিতে চেনা অচেনা অনেকেই গ্রেফতার হয়েছেন।

রাত দুপুরে আমার একজন প্রিয় ভাইকে পুলিশ তুলে নিয়ে গিয়েছে, গতদিনের ঘটনার সাথে ন্যূনতম সংশ্লিষ্টতা ছাড়াই। সারাদিনের অফিস শেষে ক্লান্ত পরিবারটির রাত চারটার সময় দরজা খুলতে দেরী হওয়ার অজুহাতে, বেপরোয়া ভাবে হাত তুলতে তাদের বাধেনি, তারপর কোন ধরণের অভিযোগ কিংবা তথ্যের কথা না জানিয়ে ভাইটিকে গ্রেফতার করেছে উর্দি পরা একদল পশু। মাত্র দেড় বছরের বাচ্চা নিয়ে আমার বোনের আশংকা এবং আতংকটি আমি মর্মে মর্মে অনুধাবন করতে পারছি, বিশেষতঃ এমন একটি...

মেয়েদের পেশা বা ক্যারিয়ার নিয়ে একগাদা প্রশ্ন...

০৮ সেপ্টেম্বর ২০১১, সন্ধ্যা ০৭:৪০
ব্লগার রেইনস্পট মেয়েদের পেশাগত জীবন নিয়ে একটি ভাবনা জাগানিয়া লেখা দিয়েছেন। তার এ বিষয়ক দৃষ্টিভংগী অনেকাংশে আমার চিন্তাভাবনার সাথে মেলে।

সাদামাটা ভাষায়, যে প্রশ্নগুলোর জবাব তিনি খোঁজার চেষ্টা করেছেন, সে প্রশ্নগুলো হলো...
ক. একটি মেয়ের জন্য ক্যারিয়ার কতটুকু জরুরী? আদৌ জরুরী কিনা?
খ. একটি মেয়ের জন্য অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার প্রচেষ্টা করা কতটুকু প্রয়োজনীয়?
...

কমিটেড ব্লগিং-১

২৮ অগাস্ট ২০১১, রাত ০৮:২০
সোনার বাংলাদেশ ব্লগের বর্ষপূর্তি পার হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগেই। অনেকেই চমৎকারভাবে বেশ কিছু সালতামামী লেখা দিয়েছেন, তুলে ধরেছেন প্রিয় সব ব্লগারদের কথা। কেউ কেউ উপজীব্য করেছেন এই ব্লগের সাথে তার নাড়ীর সম্পর্ক, লেখার এবং মন্তব্য পাওয়ার অনুভূতির কথা।

এ ধরণের লেখাগুলো বেশ আগ্রহ নিয়েই পড়েছি। লেখকের পছন্দ এবং অপছন্দের সাথে মিলিয়ে দেখতে চেয়েছি আমার নিজের পছন্দ অপছন্দগুলোকে। মিলে গেলে, বেশ একটা ভালো লাগার অনুভূতি হয়েছে। দু' একটি লেখায় আবার আমার নিজের নামটিও (লেখক হিসেবে নয়!) উঠে এসেছে। আরেকজনের...

যুদ্ধাপরাধের শাস্তি, বিবেকবোধ আর দেশপ্রেমের দাবী...

১১ জুলাই ২০১১, রাত ০১:১২
আমাদের এই একটি দেশ, বাংলাদেশ- কি অসম্ভব সুন্দর একটি দেশ।
আপাত একটি মোহনীয় প্রকৃতি এবং মৌলিকভাবে একটি সুষম জাতিগোষ্ঠী দেখে কল্পনাও করা কঠিন, এদেশের জনমানসে চিন্তার যে মারাত্নক বিভাজন এবং মেরুকরণ কত শক্ত...

এ বিভাজনের প্রভাব পড়ছে সামগ্রিকভাবে এ দেশের কিশোর যুবকদের মন মানসে। তার ফলাফল- কখনো কখনো কোন একটি মেরুতে চলে যাওয়া এবং অপর মেরুর কাউকে আক্ষরিক অর্থে প্রাণের দুশমন মনে করা, আবার কখনো কখনো হতাশ হয়ে...

তোমাদের জন্য ঘৃণা...

০১ জুলাই ২০১১, রাত ১০:০৭
মাঝে সাঝে বিবেক নামের একটি সত্তা বড়ই জ্বালা ধরায়।

বংশ পরিচয় এবং কর্মকান্ডে নিজেকে মুসলিম মনে করি, মুসলিম হয়ে ওঠার চেষ্টা করি। অত্যল্প কিছু কুরআন হাদীস পড়ার ভিত্তিতে একধরণের ঢিলাঢালা প্রচেষ্টা ছিলো আচার ব্যবহার এবং কাজে কর্মে আল্লাহর নির্ধারিত সীমাকে সংরক্ষণ করার। এখন থেকে প্রায় এক দশক আগে বুয়েট জীবনের তৃতীয় বর্ষ পেরুবার কালে সচেতনভাবে আল্লাহর নৈকট্যলাভের যে প্রচেষ্টা শুরু করেছিলাম, সময়ের পরিক্রমায় তাতে অনেক চড়াই উৎরাই পার হতে হয়েছে।
...

কে বলে জানোয়ারেরা হারিয়ে যাচ্ছে?

২৩ মে ২০১১, রাত ০৮:১৬
(ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে বহিষ্কৃত বোনদের জন্য একটি লজ্জিত পোস্ট)...

বেশ কিছুদিন যাবত ন্যাচারাল ডকুমেন্টারি মুভি দেখছি।

একটা হাইস্পিড সার্ভারের সাথে সংশ্লিষ্টতার সুবাদে, নেট জগৎ থেকে অসাধারণ সব ডকুমেন্টারি ডাউনলোড করে গিলছি। হাই ডেফিনিশন ছবির ঝকঝকে জগতে প্রকৃতির অসাধারণ, অনন্যসাধারণ দৃশ্যাবলী দেখতে গিয়ে বার বার আপ্লুত হয়েছি। আল্লাহর এ সৃষ্টিজগত যে কত বৈচিত্রময় তার খুব কমই জানা ছিলো...

কাওমী মাদ্রাসা, যা বলার ছিল...

১০ মে ২০১১, সকাল ০৬:৫৩
এই লেখাটি পড়ে মনে হলো কাওমী মাদ্রাসা সম্পর্কে কিছু বলা যেতে পারে। বাংলাদেশে এক বিপুল সংখ্যক মানুষের সাথে এ ধারার যোগ আছে। কাওমী শব্দটির উদ্ভবও মূলতঃ মুসলিম জাতিসত্বার সংরক্ষণের ধারণা থেকে। বৃটিশ শাসনের প্রতাপে রাতারাতি শাসন ক্ষমতা থেকে পতিত হওয়া মুসলিম সমাজের ঈমানকে সংরক্ষণ এবং মানসিক দাসত্ব থেকে রক্ষাকল্পে যাত্রা শুরু হওয়া এ শিক্ষাব্যবস্হা পরিবর্তিত সমাজের নবতর চাহিদার দিকে খুব কমই তাকিয়েছে। কাওমী মাদ্রাসার এ সংরক্ষণবাদী মানসিকতার ইতিবাচক এবং নেতিবাচক, উভয় দিকই আছে। আমার বোধে যে অবজারভেশনগুলো ধরা পড়েছে সেগুলো শেয়ার করি...

...

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষঃ ইউ হ্যাভ টু বি ক্রুয়েল অনলি টু বি কাইন্ড...

২৮ এপ্রিল ২০১১, সকাল ১০:০৯
সেদিন অফিসে বেশ দেরী হয়ে গিয়েছিলো কাজ শেষ করতে করতে।

রাত ন'টার দিকে, ডি ও এইচ এস-এর সিএনজি স্টান্ডে দাঁড়িয়ে থাকা সিএনজিগুলোর একটা খুব সাধাসাধি ব্যাতিরেকেই যখন রাজি হয়ে গেলো বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে আসার জন্য, তখন মনটা অনাকাংখিত প্রাপ্তিতে বেশ খুশী হয়ে গেলো। একেতো সিএনজি পাওয়া ক্ষেত্রবিশেষে প্রায় এভারেস্ট জয়ের মত ব্যাপার, তার উপরে বিশ্ববিদ্যালয় এলাকার কথা শুনলে, বিশেষতঃ একটু রাতের দিকে- এমনকি রিকশাও আসতে চায় না। বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় বসবাসকারী যে কারোই এ তিক্ত অভিজ্ঞতাটা খুব কমন।...

পহেলা বৈশাখ, বাঙালিত্ব নাকি...

১৪ এপ্রিল ২০১১, সকাল ১১:৫৪
একজন বিশ্বাসী মুসলমান হিসেবে আমার কাছে পয়লা বৈশাখ কিংবা পয়লা জৈষ্ঠ, পয়লা জানুয়ারী কিংবা এপ্রিলের প্রথম দিন ন্যুনতম কোন গুরুত্ব কিংবা তাৎপর্য বহন করেনা। আমার কাছে সেই দিবসগুলোই শ্রেষ্ঠ দিবস যেগুলো আল্লাহ আমাদেরকে গুরুত্বপূর্ণ বলে শিখিয়েছেন, আর সে দিনগুলোতে সে কাজগুলোই করা উচিৎ যা আমাদেরকে করতে বলা হয়েছে। না হলে আমরা কিসের "মুসলমান", কিসের আত্নসমর্পিত?

পহেলা বৈশাখে শুভকামনা তাই অর্থহীন বাতুলতা মাত্র। আমার যেসব প্রিয়জনেরা আমাকে শুভকামনা পাঠিয়েছেন, বুঝে কিংবা না বুঝে, বিনয়ের সাথে সে সব মৌসুমী কল্যাণকামনাকে...

একজন কর্ণেল তাহের এবং এ মিক্সড ব্যাগ অফ ফিলিংস...

২১ মার্চ ২০১১, সন্ধ্যা ০৬:৫৫
কর্ণেল তাহেরের সাথে আমার যোগাযোগ অনেক দূরের।

আমাদের ছেলে বেলায় বিশ্ববিদ্যালয়ের যে কোয়ার্টারে থাকতাম, তার নীচের তলায় থাকতেন ডঃ আনোয়ার, যার ব্যাপারে জনশ্রুতি শুনতাম তিনি "কর্ণেল তাহেরের" ভাই। ব্যাপারটার মধ্যে একটা সমীহ এবং রহস্যের বাতাবরণ আছে, তা তখনও আঁচ করতাম কিছুটা। কিন্তু, তার ছেলে ছিলো আমাদের (জুনিয়র) খেলার সাথী, এবং তাকে জিজ্ঞেস করার মত কৌতুহল কখনও জাগেনি, সম্ভবত তার সাথে বয়সের ব্যবধানও এর একটা কারণ।

...

কতিপয় দ্বিপদের ঢাকা বিশ্ববিদ্যালয়...

০৮ মার্চ ২০১১, রাত ১২:২১
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা শহরের স্বর্গ বললেও কম বলা হবে। চারদিকের তীব্র নগরায়নের মাঝে এক সুবিশাল সবুজ শ্যামলিমা, ছিটেফোটা কতেক স্হাপনা (অপরিকল্পিত যদিও), তথাপি এখানের বাতাসে একটি মাইক্রোক্লাইমেট বিরাজ করে। শীতকালে, শাহবাগের রাস্তা দিয়ে ক্যাম্পাসে আসার অভিজ্ঞতা থাকলে, যে কেউ এর সত্যতা মানবেন।

এককালে কোন এক কবি, শহরের মাঝে এই একচিলতে গ্রামটিকে "ডাকাতদের গ্রাম"-এর মত একটি মোহন কাব্যিক নামে অভিহিত করাতে এখানকার কুলীন জাতকুলোদ্ভব কুশীলবদের সবিশেষ গাত্রদাহ হয়েছিলো, তা খুব মনে আছে। আসলে কবি মানুষতো, তাই এখানকার ছাত্ররূপী কতিপয় বিবেকবোধহীন...
সাম্প্রতিক পোস্ট
যাররিনের বাবা
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৩০টি
মন্তব্য করেছেন: ১১৯৫
মন্তব্য পেয়েছেন: ৩৯১টি
প্লাস পেয়েছেন: ৩২৩টি
ব্লগ লিখছেন ১ বছর ৯ মাস ২২ দিন
ব্লগটি মোট ১২৪৪৭বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য