বুধবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪১৯; ৩০ মে ২০১২; দুপুর ০৩:৫৮
প্রিয় লেখা
সালমান আরজু এর ব্লগ
Teaching at Private University

একটি মানপত্র অতপর ভার্চুয়াল তোলপাড়

৩০ মে ২০১২, সকাল ১০:০২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের ১ ব্যাচের বিদায় উপলক্ষে ঐ বিভাগের ৪র্থ ব্যাচের একজন ছাত্র তার ফেইসবুক ওয়ালে একটি মানপত্র পোস্ট করেছিল। আর তা নিয়ে হয়ে গেল এক বিরাট তোলপাড়।
প্রথমে আসুন মানপত্রটি একটু পড়ে নেই-
আলোচিত-সমালোচিত, যৎকিঞ্চিৎ নন্দিত এবং ততোধিক নিন্দিত 01 batch এর বিদায়ে আমরা মর্মাহত, বাকরুদ্ধ, লজ্জিত এবং অনুতপ্ত।। জল ঝরিতেছে আমাদের চক্ষু-কর্ণ-নাসিকা-গণ্ড, সর্বস্থান হইতে।। তাই এই বিশেষক্ষণে দুদণ্ড মনের ব্যথা জ্ঞাপনের নিপিত্তে এই বিশেষ মানপত্রখানি তাহাদের উদ্দেশ্য নিবেদন করিলাম( সঙ্গত কারণেই সাধুভাষায়)
...

এই যদি হয় আমাদের শিক্ষিত সমাজ!

২৯ মে ২০১২, দুপুর ০৩:৪৭
১. নিচের গল্পটা আমাদের বেশিরভাগ লোকের ক্ষেত্রেই সত্য
রাস্তায় বাসের জন্য দাঁড়িয়ে আছি, নন স্টপেজ। তার পরও বাসকে থামানোর জন্য ইশারা করি। বাস দাঁড়িয়ে পড়ে। ভেতরের যাত্রীরা চিৎকার শুরু করে ননস্টপেজে বাস থামানোর কারনে। তারপরও ধাক্কাধাক্কি করে উঠে পড়ি। বাস চলতে শুরু করে।
ভেতরে দাঁড়ানোর খালি জায়গা থাকা সত্ত্বেও কেন যে সবাই গেটের কাছে দাঁড়িয়ে থাকে?- মনে মনে বলি।
হেলপার বলতে থাকে, 'ভাই, একটু ভেতরে যান'। আমিও গেইটে...

হে মুসলিম যুবক!

২৯ মে ২০১২, রাত ১২:০৮
গোটা বিশ্ব আজ বলতে গেলে একটা গ্রামে পরিণত হয়েছে। যাকে বলে গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন। অর্থাৎ পৃথিবীর একজায়গায় কিছু হলে তা মুহূর্তের মধ্যে পৌঁছে যায় সবখানে। তথ্য প্রযুক্তির এ ব্যাপকতার সুবাদে আজ আমাদের মাঝে অনেকগুলো অনুভূতি কাজ করে যা অন্য সময় হলে কখনোই করত না। যেমন জন্মের পর যদি একটা ছেলেকে ২০ বছর বয়স পর্যন্ত এমন একটা জায়গায় রেখে বড় হতে দেয়া হয় যেখানে মহিলা বলে যে মানব সম্প্রদায়ের আরেকটা প্রজাতি আছে, তা জানার কোন সুযোগ নেই। ঐ ছেলেকে যদি ২০ বছর পর আমাদের বর্তমান সমাজে নিয়ে আসা হয়, তাহলে প্রথম কোন মহিলাকে দেখার পর তার অনুভূতি নিশ্চয়ই আমাদের মত হবে...

সফলদের স্বপ্নগাথা: 'খান একাডেমি' ও একটি সমাবর্তন বক্তৃতা

২৪ মে ২০১২, বিকেল ০৫:৫৯
বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের জন্ম ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে। সম্প্রতি টাইম ম্যাগাজিন নির্বাচিত বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির মধ্যে স্থান পেয়েছেন সালমান। ১০ মে ২০১২ রাইস বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি নিচের এই বক্তৃতা দেন।


...

শিক্ষকতা থেকে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্যারের বিদায়: কিছু স্মৃতি

২৪ মে ২০১২, রাত ০১:০১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ড. মাহবুব উল্লাহ স্যার এই জুনে তাঁর বর্ণাঢ্য শিক্ষকতা জীবনের ইতি টানতে যাচ্ছেন।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শত শত ছাত্র-ছাত্রী, শিক্ষকমন্ডলী ও অনেক শুভানুধ্যায়ীরা চাইলেও তিনি আর থাকতে পারছেন না। অবসরের সময় হলেও অন্য উপায়ে তাঁকে রাখা যেত। কিন্তু রাজনৈতিকভাবে ভিন্নমতাবলম্বী হবার কারনে আজ আমাদের সবাইকে কাঁদিয়ে তিনি বিদায় নিচ্ছেন।

আমরা যেসব কারনে জামায়াতে সালাত মিস করি

২২ মে ২০১২, রাত ১০:০৯
জামায়াতে সালাত আদায়ের গুরুত্ব নিয়ে এর আগে একাধিক পোস্ট দিয়েছিলাম। পড়তে পারেন:জামায়াতে নামায আদায় করার প্রয়োজনীয়তা.......
কিন্তু আমরা বেশির ভাগ লোকই জামায়াত মিস করে ফেলি। কারনটাও অনেকের নিজের কাছে পরিস্কার নয় তিনি নিজে কেন জামায়াত মিস করছেন।
আমার আজকের পোস্টটা মূলত: তাঁদের জন্য যাঁরা সালাত আদায় করেন ঠিক, কিন্তু জামায়াত মিস করেন বিভিন্ন অজুহাতে।
কবি কাজী নজরুল ইসলামের ভাষায়..............
...

পাবলিক বিশ্ববিদ্যালয়ে নৈরাজ্যঃ সবচেয়ে ভাল ভিসির যদি হয় এ অবস্থা, তাহলে বাকীদের কী অবস্থা?

১৮ মে ২০১২, রাত ১১:৩৮
গতদিন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় তাঁর colleague দের সাথে কথা বলতে গিয়ে বলছিলেন, গত কিছুদিন আগে নাকি সারা দেশের ৩৪ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিদের একটা মিটিং হয়েছিল। ঐ মিটিংয়ে আলাপ আলোচনার পর তাঁর মনে হল, তিনিই নাকি সবচেয়ে ভাল আছেন।
কারন হিসেবে বলছিলেন, তাঁর বাসার সামনে গিয়ে তো আর টিচাররা মাইক দিয়ে চিল্লাচিল্লি করেন নাই।
অথচ তাঁর নিজের বিশ্ববিদ্যালয়ে গত সপ্তাহে ৩ জন বিভাগীয় প্রধান পদত্যাগ করেছেন। কয়েকটা বিভাগে ছিল তালা বন্ধ। হল থেকে...

Facebook: আই ডি না থাকলে নাকি জীবনের ১৪ আনাই বৃথা!

১২ মে ২০১২, রাত ১০:২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান ছিলেন IUCN এর country director. তিনি IUCN চলে আসার সময় তাঁর অফিসের সবাই মিলে একটা বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল। একজন তরুন বয়সের কলিগ বললেন, স্যার আপনার জীবনের ১৪ আনাই বৃথা।
কথাগুলো স্যার আমাদের ক্লাসে বলেছিলেন।
স্যার ঐ কলিগকে খুব আগ্রহ নিয়েই জিজ্ঞেস করেছিলেন, 'কেন কেন? ১৪ আনাই বৃথা হবে কেন?'
উত্তরে বলা হল, স্যার আপনার তো Facebook এ...

জামায়াতে নামায আদায় করার কোনই প্রয়োজন নেই !

১১ মে ২০১২, দুপুর ১২:০০
আমি যতদূর জেনেছি, শুধুমাত্র ইমাম আবু হানিফ রহঃ এর মতে জামায়াতে নামায আদায় করাটা সুন্নাতে মুয়াক্কাদা, আর বাকি সকল ইমামের মতেই ওয়াজিব।
আমাকে একজন বললেন যে, জামাতে নামায আদায় করলে ২৭ গুণ বেশী সওয়াব পাওয়া যায়। ওনার ২৭ গুণ সওয়াবের এতো একটা দরকার নেই তাই তিনি জামাতে সবসময় যান না।
অনেক আলেম, ইসলামী আন্দোলনের নেতা এমন কি যিনি সারাদিন ইসলাম নিয়ে বয়ান করেন, নিজেকে বড় Islamist হিসেবে জাহির করেন, তাদের অনেককেই দেখি অবলীলায় জামাতে নামায না পড়ে নিজে নিজে...

মানুষ নিজের চিন্তাকে অন্যের উপর চাপিয়ে দেয় যেভাবে..................

০৮ মে ২০১২, রাত ০৮:০০
স্হান: মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়
কক্ষ: স্পেশাল ব্রাঞ্চ
তারিখ: ০৮-০৫-১২
সময়: দুপুর ১২ টা
শহরটা হল ঢাকার বাইরে।
গিয়েছিলাম আমার ভাইয়ার একটা police verification সংক্রান্ত কাজে।
সংশ্লিষ্ট অফিসারের সামনে গিয়ে বসার পর নিজের পরিচয় দিলাম। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পরিচয় শুনে ভদ্রলোক...

হরতালের বিকল্পের কোন দরকার নেই, দরকার হরতালের বাস্তবায়নে সঠিক পদ্ধতির

০৬ মে ২০১২, সন্ধ্যা ০৬:০৩
ইদানিং হরতাল নিষিদ্ধের জন্য কেউ কেউ আদালত পর্যন্ত যাচ্ছেন। মজার ব্যাপার হল, হরতাল যদি অধিকার হবে, তাহলে আবার 'হরতালের আওতামুক্ত' বা 'আওতাভুক্ত' শব্দগুলো আসার কী দরকার? যার আহবানে সাড়া দেবে তারা হরতাল পালন করবে। কেউ সাড়া না দিলে তাকে যদি জোর করে আওতাভুক্ত করা হয়, তাহলে তো তার স্বাধীনতায় হস্তক্ষেপ করা হল! ঠিক তেমনিভাবে হরতালের আওতামুক্ত ঘোষনা করার কোন প্রয়োজন পড়ে না। যিনি হরতাল পালন করবেন না তিনি স্বাভাবিকভাবেই হরতালের আওতামুক্ত।
হরতাল কীভাবে রাজনৈতিক অধিকার হতে পারে? যে হরতালের মাধ্যমে অন্যের অধিকারকে হরন করা হয়, অপরের স্বাধীন চলাফেরার উপর বাধা...

কেবল অল্প কয়েকজন ব্লগারই পারবেন

২৯ এপ্রিল ২০১২, রাত ০১:৫৯
কেবল অল্প কয়েকজন ব্লগারই পারবেন এ ব্যাপারে সাহায্য করতে বিশেষ করে যাঁরা দেশের বাইরে research or academia তে আছেন।
বাংলাদেশে আমরা যারা কোন একটা বিষয়ে গবেষণায় হাত দেই তখন প্রচুর রেফারেন্স বই ও আর্টিক্যাল প্রয়োজন হয়, অথচ আমাদের access খুবই সীমিত। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে যাঁরা আছেন তাঁদের access অনেক বেশী। বিশেষ করে online academic resource গুলোতে তাঁদের free access আছে।
যেসকল ভাই-বোনদের সুযোগ আছে দয়া করে একটু আওয়াজ দিবেন। যদি সম্ভব হয় কিছু রেফারেন্স বই ও আর্টিক্যাল ডাউনলোড করে...

কেন ছাত্রজীবন শেষে লোকজন জামায়াতে active হয় না

২৭ এপ্রিল ২০১২, বিকেল ০৪:৪৪
শিবির তাদের সম্ভাবনার একটা বিরাট অংশ এখনো কাজে লাগাতে পারেনি।
বাংলাদেশের ইসলামী আন্দোলনের ইতিহাসে শিবিরের অনেকগুলো অর্জন যেমন রয়েছে, ঠিক তেমনি রয়েছে কিছু ব্যর্থতা।
আমি বিষয়টি নিয়ে একটা systematic research করার পরিকল্পনা করছি। কিন্তু আমার এখনো সে যোগ্যতা হয়েছে বলে মনে হয় না। তাছাড়া এর জন্য যে পরিমান সময়, টাকা-পয়সা ব্যয় করা দরকার তার সুযোগ আমার নেই।
ছাত্রজীবন শেষে লোকজন জামায়াতে active না হওয়ার পেছনে একেকজন এক এক...

স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষকের মধ্যে পার্থক্য

২২ এপ্রিল ২০১২, সন্ধ্যা ০৬:২০
সেদিন মিজান ভাই একটা এস এম এস পাঠালেন- what are the differences among school teacher, college teacher and university teacher?
আমি ভাবলাম এস এম এস টা শুধু আমাকেই করেছেন কারন আমি প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয় এ সবগুলোতেই অল্প কিছু দিন করে করে শিক্ষকতা করেছি। আবার ভাবলাম, তিনি তো এতো কিছু জানার কথা নয়। পরে জানলাম তিনি এ এস এম এস আরো অনেককেই করেছেন।
আসলেই একটা চিন্তা করার মত প্রশ্ন বটে!
...

হরতাল সংক্রান্ত অধিকার নিয়ে দ্বৈততার একটা সমাধান

২২ এপ্রিল ২০১২, বিকেল ০৪:৩০
হরতাল কীভাবে রাজনৈতিক অধিকার হতে পারে? যে হরতালের মাধ্যমে অন্যের অধিকারকে হরন করা হয়, অপরের স্বাধীন চলাফেরার উপর বাধা দেয়া হয়? অথচ আমাদের বিরোধীদলগুলো সবসময় দাবী করে হরতাল তাদের অধিকার।

এখনো পর্যন্ত হরতালকে একটা রাজনৈতিক ও সাংবিধানিক অধিকারই বলা হচ্ছে। অপরদিকে হরতাল আহবানকারীরা হরতাল করতে গিয়ে মানবাধিকার লংঘন করছেন।

একজনের অধিকার আদায় করতে গিয়ে যদি আরেক জনের অধিকার...
সাম্প্রতিক পোস্ট
সালমান আরজু
ব্লগার পরিসংখ্যান
পোস্ট করেছেন: ৪৯টি
মন্তব্য করেছেন: ৩৮৩
মন্তব্য পেয়েছেন: ৩৮৮টি
প্লাস পেয়েছেন: ১৭২টি
ব্লগ লিখছেন ৭ মাস ৬ দিন
ব্লগটি মোট ১০৮২৫বার দেখা হয়েছে
সাম্প্রতিক মন্তব্য
সাম্প্রতিক প্রতিমন্তব্য