Warning: strtotime() [function.strtotime]: It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected 'Europe/London' for 'BST/1.0/DST' instead in /home/sonarban/public_html/tipai/libraries/joomla/utilities/date.php on line 56
Warning: date() [function.date]: It is not safe to rely on the system's timezone settings. You are *required* to use the date.timezone setting or the date_default_timezone_set() function. In case you used any of those methods and you are still getting this warning, you most likely misspelled the timezone identifier. We selected 'Europe/London' for 'BST/1.0/DST' instead in /home/sonarban/public_html/tipai/libraries/joomla/utilities/date.php on line 198
জাতিসঙ্ঘের সামনে বিক্ষোভ -নিউজ ওয়ার্ল্ড নিউইয়র্ক
বাংলাদেশের উজানে টিপাইমুখে ভারত কতৃক বাঁধ নির্মাণের প্রতিবাদে জাতিসঙ্ঘের সামনে আয়োজিত এক বিক্ষোভে একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। গত শুক্রবার নিউইয়র্ক সিটিতে জাতিসঙ্ঘ ভবনের সামনে অনুষ্ঠিত হয় এই বিক্ষোভ মিছিল। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আয়োজিত এই বিক্ষোভে বক্তব্য রাখেন ফারাক্কা কমিটির সভাপতি আতিকুর রহমান সালু, সদস্য সচিব সৈয়দ টিপু সুলতান, আতাউর রহমান আতা প্রমুখ। বিক্ষোভ শেষে জাতিসঙ্ঘ মহাসচিব বান কি মুন বরাবর দেয়া এক স্মারকলিপিতে অবিলম্বে টিপাইমুখ বাঁধ নির্মাণ বন্ধে জাতিসঙ্ঘের হস্তক্ষেপ কামনা করা হয়। স্মারকলিপিতে বলা হয়, ফারাক্কার পর বাংলাদেশকে বিশ্ব মানচিত্র থেকে উধাও করে দিতে ভারত বিভিন্ন ধরনের চক্রান্ত করছে। এরই অংশ হিসেবে এবার টিপাইসহ বিভিন্ন আন্তর্জাতিক নদীমুখে বাঁধ দিয়ে পানিপ্রবাহ বন্ধ করার উদ্যোগ নিয়েছে ভারত, যা আন্তর্জাতিক আইন ও রীতিনীতির বিরোধী। আন্তর্জাতিক ফারাক্কা কমিটি একই বিষয়ে একটি স্মারকলিপি কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি ও বাংলাদেশ কন্সুলেট অফিসে দিয়েছে। উল্লেখ্য, জোসেফ ক্রাউলি কংগ্রেসে ভারতীয় ককাসের অন্যতম সদস্য।
(সুত্রঃ নয়া দিগন্ত, ৩১ মে ২০০৯)
http://www.dailynayadiganta.com/2009/05/31/fullnews.asp?News_ID=147865&sec=1

